রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাপানে পৌঁছালেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৭৫)
X

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৭ দিনের সরকারি ও সাংগঠনিক সফরে জাপানে পৌঁছেছেন।


শনিবার (২ মে) ভোরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। পরে একই দিন বিকেলে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।


টোকিওতে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরা।


সফরে তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।


সফরসূচি অনুযায়ী, বিরোধীদলীয় নেতা প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠান, সেমিনার এবং জাপান সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন।


আগামী ৯ মে সফর শেষ করে তার দেশে ফেরার কথা রয়েছে।


আ.দৈ./ এম.এস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝