সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার (২ মে) দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। কিছুক্ষণের মধ্যে দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে আমাদের জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান সই করা এক চিঠিতে ত্রয়োদশ জাতীয় সংসদের নারী আসনে মনোনয়নপত্র বাছাই ২ মে হবে বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশন (ইসি)। এর আগে,গত বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মধ্যে ৪৯ জনকে বৈধ ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি।
তিনি জানিয়ে ছিলেন, একজন প্রার্থী কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করেছেন। এছাড়া নুসরাত তাবাসসুম রিট দায়ের করেছেন। আদালত ৭২ ঘণ্টার মধ্যে তার মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই (স্ক্রুটিনি) করে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী সেই প্রক্রিয়া শুরু হয়েছে।
“নিষ্পত্তি’ বলতে কী বুঝানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, নিষ্পত্তি বলতে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী স্ক্রুটিনি করা বোঝানো হয়েছে। যাচাই-বাছাই শেষে তিনি বৈধ প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন, আবার বাতিলও হতে পারেন।
মঈন উদ্দিন খান জানান, বর্তমানে বৈধ প্রার্থীদের মধ্যে বিএনপি ও তার জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও দলীয় জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন প্রার্থী হয়েছে। তালিকাসহ মোট ৪৯ জন বৈধ প্রার্থীর নাম ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং নোটিশ আকারে টানানো হয়েছে। সংরক্ষিত আসন আইনের ১২(২) ধারা অনুযায়ী আগামীকাল এই তালিকাই গেজেট করা হবে।
গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকাল ৪টা পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।
প্রার্থিতা ফিরে পেতে গত ২৭ এপ্রিল হাইকোর্টে রিট করেন নুসরাত তাবাসসুম। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আ. দৈ./কাশেম




















