রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রশিবির থেকে সাদিক কায়েমের প্রার্থী হওয়ার সুযোগ নেই: শিবির
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৪২)
X

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান কোনো দায়িত্বশীলের অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে সংগঠনটি।  শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণার পরিপ্রেক্ষিতে এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১ মে) এক বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, ছাত্রশিবিরে দায়িত্বে থাকা অবস্থায় কোনো সদস্যের অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়া বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও দায়িত্বে থাকা কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

বিবৃতিতে বলা হয়, তবে কেউ যদি ছাত্রশিবিরের দায়িত্ব শেষ করে ব্যক্তিগতভাবে অন্য কোনো রাজনৈতিক দলে যুক্ত হন বা নির্বাচনে অংশগ্রহণ করেন, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। এ কারণে বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে ঘিরে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝