বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য উন্নতির পথে মির্জা আব্বাস, ফিরছেন স্বাভাবিক জীবনে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ৮৩)
X

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ক্রমান্বয়ে আরোগ্য লাভ করছেন এবং স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন বলে জানিয়েছেন তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাস।  

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর স্বাস্থ্যের অবনতি সংক্রান্ত কিছু গুঞ্জন ছড়িয়ে পড়লে নেতা-কর্মীদের মাঝে দুশ্চিন্তার সৃষ্টি হয়। তবে এসকল প্রচারণাকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে আফরোজা আব্বাস বলেন, "আগের চেয়ে তিনি অনেকটাই সুস্থ। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। ইনশাআল্লাহ, খুব শিগগিরই তাকে নিয়ে দেশে ফিরব।"

এর আগে গত ১০ এপ্রিল সিঙ্গাপুরে অবস্থানরত তাঁর একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল চিকিৎসার ইতিবাচক অগ্রগতির খবর জানিয়েছিলেন। সে সময় তাঁর বরাতে গণমাধ্যম জানিয়েছিল, "তিনি এখন অনেকটা সুস্থ। নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। গত সপ্তাহে বেডে উঠে বসতে পেরেছেন, পরে চিকিৎসকরা তাকে চেয়ারেও বসান। 

তিনি অল্পস্বল্প কথা বলতে পারছেন, যা ইতিবাচক লক্ষণ।" সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি ঘটলে গত ১৪ এপ্রিল নিবিড় ফিজিওথেরাপির জন্য তাঁকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়।


মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানান, বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ। তবে শারীরিক কর্মক্ষমতা সম্পূর্ণরূপে ফিরে পাওয়ার লক্ষ্যে তাঁর এখন নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন, যার সুব্যবস্থা মালয়েশিয়ায় করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর নিকট দোয়া চাওয়া হয়েছে। 

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। দ্রুত তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও জটিলতা বৃদ্ধি পাওয়ায় ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে পাঠানো হয়। বর্তমানে তিনি সম্পূর্ণ শঙ্কামুক্ত রয়েছেন।

আ.দৈ/আরএস


 


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝