রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনসিপির সংরক্ষিত আসনে নুসরাতের প্রার্থিতাি ২ মে বাছাই ইসির
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ৫৮)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের ত্রয়োদশ জাতীয় সংসদের নারী আসনে মনোনয়নপত্র বাছাই আগামী শনিবার (২ মে) হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার (২৯ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান সই করা এক চিঠি থেকে এই তথ্য জানা যায়।

এর আগে,  আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মধ্যে ৪৯ জনকে বৈধ ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি।

তিনি জানান, একজন প্রার্থী কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করেছেন। এছাড়া নুসরাত তাবাসসুম রিট দায়ের করেছেন। আদালত ৭২ ঘণ্টার মধ্যে তার মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই (স্ক্রুটিনি) করে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

“নিষ্পত্তি’ বলতে কী বুঝানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, নিষ্পত্তি বলতে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী স্ক্রুটিনি করা বোঝানো হয়েছে। যাচাই-বাছাই শেষে তিনি বৈধ প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন, আবার বাতিলও হতে পারেন।

মঈন উদ্দিন খান জানান, বর্তমানে বৈধ প্রার্থীদের মধ্যে বিএনপি ও তার জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও দলীয় জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন প্রার্থী হয়েছে। তালিকাসহ মোট ৪৯ জন বৈধ প্রার্থীর নাম ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং নোটিশ আকারে টানানো হয়েছে। সংরক্ষিত আসন আইনের ১২(২) ধারা অনুযায়ী আগামীকাল এই তালিকাই গেজেট করা হবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকাল ৪টা পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।

প্রার্থিতা ফিরে পেতে গত ২৭ এপ্রিল হাইকোর্টে রিট করেন নুসরাত তাবাসসুম। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝