রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলন মোকাবিলায় সরকারের সক্ষমতা নেই: অলি আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ৯৩)
X

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আন্দোলন হলে সামাল দেওয়ার সক্ষমতা আপনার সরকারের নেই। আপনার মন্ত্রীদের নেই। এ কথাগুলো চিন্তভাবনা করেন, অভিজ্ঞদের পরামর্শ নেন। ভয়ে বসে থাকবেন না, অহংকারে নিয়ে থাকবেন না। যারা কান কথা বলে ও তেল মারে তাদের থেকে দূরে থাকুন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা অপানাকে সারাক্ষণ ঘিরে রেখেছে, তাদের সব পরামর্শ শুনবেন না। এ বেষ্টনি থেকে রেব হন। বিভিন্ন সমস্যা নিয়ে বিরোধীদলের নেতাদের সঙ্গে বসেন, কিভাবে সমাধান করবেন পরামর্শ নেন। 

দুই-তিন দিনের মধ্যে গণভোট সংস্কারের রায় বাস্তবায়ন করেন। তা না হলে সারা দেশে বিক্ষোভ মিছিল হবে। ঢাকাতে বিক্ষোভ মিছিল হলে হয়তো সামলাতে পারবেন, ৬৪ জেলায় হলে সামলাতে পারবেন না।


অলি আহমদ বলেন, চাঁদাবাজি করলে আপনার লোকদের জেলে ঢোকান, সাজা দেন। জনগণকে দেখান আপনি জিয়া সাহেবের ছেলে। বেগম জিয়ার ছেলে। কিভাবে দেশ শাসন করতে হয় আপনি জানেন, না হলে পরামর্শ নেন।

জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১দলীয় ঐক্য’র শীর্ষ নেতারা।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝