রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনের আগেই অস্থিরতা তৈরির অভিযোগ, জামায়াতকে দুষলেন ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:৩৩ পিএম   (ভিজিট : ৬৫)
X

রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে নির্বাচনের আগে থেকেই জামায়াত কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ এপ্রিল) বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে একটি রাজনৈতিক পক্ষ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরাতে চেয়েছে। ছাত্র রাজনীতিতে উশৃঙ্খল আচরণের রেওয়াজ যারা চালু করতে চায় তাদের কাছ থেকে সজাগ থাকতে হবে।

বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে বলে জামায়াত আমিরের দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেন মির্জা ফখরুল।

শ্রমিক দিবসে বিএনপি সমাবেশের আয়োজন করবে জানিয়ে তিনি বলেন, ১ মে শ্রমিক দিবস উপলক্ষে দুপুরে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি।  সমাবেশ সফল করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।  প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এ সময় শিক্ষার্থীদের অপরাজনীতি পরিহার করার আহ্বান জানান মির্জা ফখরুল।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝