আ.লীগের নেতা,সন্ত্রাসী ও পুলিশের ওপর হামলার মামলার আসামি
ফরিদপুরে হাতকড়াসহ পলায়ন কবির ঢাকায় ও ভাগ্নে আলমগীর এলাকায় গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি

ছবিতে- লাল টি সাার্ট পরিহিত ভাগ্নে আলমগীর, সাদা সার্ট কবির খান
ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা কবির খানকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা জেলার দোহার উপজেলার হরিচন্ডি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরআগে গতকাল আওয়ামী লীগ নেতা কবিরের ভাগনে সন্ত্রাসী আলমগীর ফরিদফুর থেকেই করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে চরভদ্রাসনের চর সালেপুর মুন্সিরচর বাজার থেকে কবির খানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সে সময় তার স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনার দীর্ঘ ২৯ ঘণ্টা পর তাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা জেলা পুলিশের সহায়তায় দোহারে অভিযান চালায়। সেখান থেকে তাকে পুনরায় হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত কবির খানের বিরুদ্ধে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা ছিল। মঙ্গলবার আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই রফিকুজ্জামান বাদী হয়ে আরও একটি মামলা করেছেন। বর্তমানে নতুন এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয়ভাবে ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত কবির খান চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক । গতকাল মঙ্গলবারের হামলায় এসআই রফিকুজ্জামানসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছিলেন। পালিয়ে যাওয়ার পর কবিরের ফেলে যাওয়া হাতকড়াটি স্থানীয় গ্রাম পুলিশ উদ্ধার করে থানায় জমা দেয়।
আ. দৈ./কাশেম
আ. দৈ./কাশেম




















