রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‎গাংনীতে বিএনপি নেতা মুকুলকে গুলির ঘটনায় আ’লীগের টোকন গ্রেপ্তার‎
‎মেহেরপুর প্রতিনিধি :
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:০৬ পিএম  আপডেট: ২১.০৪.২০২৬ ৭:১৫ পিএম  (ভিজিট : ৩১)
X

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) মুকুল হোসেনের মেয়ে স্বরনালী সবনম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ‎মামলার নং ৩১। মামলায় এজাহার নামীয় ৩ জন ও আজ্ঞাত ১০/১২ জনকে আসামি করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।‎

‎ওসি উত্তম কুমার দাস জানান, মামলার প্রধান আসামি স্থানীয় আওয়ামীলীগের নেতা আতাউর রহমান টোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকী আসামি ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের জোর প্রচেষ্টা চলছে। তবে আসামি আটকে স্বার্থে বাকী আসামিদের নাম প্রকাশ করা যাবেনা। ‎

‎এদিকে বিএনপি নেতা মুকুল হোসেনের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার দুপুরেও গাংনী উপজেলা চত্তরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।‎

‎গাংনী পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক ইমন হোসেনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অন্যান্যদের উপস্থিত ছিলেন, পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, যুবদল নেতা সাহিবুল ইসলাম প্রমুখ।‎

‎উল্লেখ্য, সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক মুকুল হোসেনকে গতকাল সোমবার ভোররাতের দিকে কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝখানে কাশেম মোড় এলাকায় গুলি চালায় দূর্বৃত্তরা। ‎মুকুল হোসেনকে লক্ষ করে ৫টি গুলি ছুঁড়লে ৪ টি গুলি তার শরীরে বিভিন্ন অংশে বিদ্ধ হয়। গুরুতর আবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 
‎সেখানে তার পিঠের দুটি গুলি বের করতে না পারায় বিকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝