রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই শহীদদের প্রতিনিধি হিসেবে সংসদে কথা বলবেন শহীদ জাবিরের মা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ৭৭)
X

সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে ইসিতে মনোনয়নপত্র জমা দেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম জাতীয় সংসদে জুলাই শহীদদের প্রতিনিধি হয়ে কথা বলতে চান বলে জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

তিনি বলেন, আমাদের শহীদ পরিবারের কষ্ট কোনোদিনও কেউ মিটাতে পারবে না। তবে সংসদে যাওয়ার সুযোগ পেলে আমি আমার শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের কথা তুলে ধরতে চাই।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) আগারগাঁও নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র জমাদান শেষ তিনি এসব কথা বলেন।

রোকেয়া বেগম বলেন, আন্দোলনের সময় জাবির মাত্র ৬ বছর বয়সে শহীদ হয়। ঘটনাটি ঘটেছিল রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকায়। সেদিন আমরা লংমার্চের ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই পরিবারের সবাই মিলে বের হয়েছিলাম। সেই সময়ই এ ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, আমরা তখন এমন এক পরিস্থিতির মধ্যে ছিলাম, যেখানে প্রতিদিনই আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল। আত্মীয়-স্বজনসহ পরিবারে সবাই আন্দোলনে যুক্ত ছিল। জামায়াতে ইসলামী তাকে মনোনয়ন দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে রোকেয়া বেগম বলেন, উনারা শহীদ পরিবারের জন্য একটি আসন ছেড়ে দিয়েছেন। আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, সেটি ধরে রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝