৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ
সাবেক প্রতিমন্ত্রী পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক
নিজস্ব প্রতিবেদক :

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সাবেক প্রতিমন্ত্রী বর্তমানে কারাবন্দি জুনাইদ আহমেদ পলককে
প্রায় ৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং ৮ কোটি ৭৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের সুনিদিষ্ট অভিযোগে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ আদালত।
আজ সোমবার (২০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। গণমাধ্যমকে ওই আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিয়াজ হোসেন বলেন, দুদকের আবেদনের ভিত্তিতে আদালত পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
তিনি আরো জানান, সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে প্রায় ৮ কোটি ৭৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি তার নামে থাকা ২৫টি ব্যাংক হিসাবে প্রায় ৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা মানিলন্ডারিংয়ের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।
বর্তমানে তিনি কারাগারে থাকায় সরাসরি আদালতে এনে জিজ্ঞাসাবাদ সম্ভব না হওয়ায় তদন্তের স্বার্থে জেলগেটেই তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
আ. দৈ./কাশেম




















