বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
জনগণকে বিভ্রান্ত করছে সরকার—দাবি রুমিনের
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:১৬ পিএম  আপডেট: ১৯.০৪.২০২৬ ৭:২২ পিএম  (ভিজিট : ৯৪)
X

জাতীয় সংসদে জ্বালানি সংকট ও তেলের মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করে তিনি বলেছেন, জ্বালানি নিয়ে সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অনির্ধারিত আলোচনায় তিনি এসব কথা বলেন।বক্তব্যের শুরুতেই রুমিন ফারহানা বলেন, সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই।

কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। রাস্তায় তেলের জন্য ৩ কিলোমিটার দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেও চালকরা তেল পাচ্ছেন না। সরকারের যদি কোনো সংকটই না থাকে, তবে এই দীর্ঘ লাইন কেন? কেন তেলের দাম বাড়ানো হচ্ছে?

জ্বালানি সাশ্রয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, মার্কেট বা বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে ৭টায় বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অত্যন্ত অদূরদর্শী। সাধারণ মানুষ সন্ধ্যার পরেই কেনাকাটা করতে বের হয়। এছাড়া অফিস-আদালতের কর্মঘণ্টা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েও জনমনে নানা প্রশ্ন রয়েছে।


সংসদের মাধ্যমে সরকারের কাছে সরাসরি জবাব চেয়ে রুমিন ফারহানা বলেন, আমি জানতে চাই, বর্তমানে দেশে অকটেন ও ডিজেলের প্রকৃত মজুদ কত দিনের আছে? পাম্পগুলোতে কেন পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না? তেলের মজুতদারি কারা করছে এবং এর পেছনে কারা জড়িত, তা সরকারকে পরিষ্কার করতে হবে।

রুমিন ফারহানার বক্তব্য চলাকালে সরকার দলীয় সংসদ সদস্যরা হইচই শুরু করলে একপর্যায়ে তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এদিকে, রুমিন ফারহানার বক্তব্য চলাকালে সরকার দলীয় সংসদ সদস্যদের ‘অঙ্গভঙ্গি’র তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা। তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ ধরনের আচরণের নিন্দা ও প্রতিবাদ জানান।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝