রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার খবর নিয়ে রুমিন ফারহানার বক্তব্য
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ৬৩)
X

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। বিষয়টি নাকচ করে দিয়ে তিনি বলেছেন, ‘এর কোনো ভিত্তি নেই, এটা গুজব।’

গতকাল শুক্রবার জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) টক শোতে অংশ নিয়ে তিনি এ কথা জানান। এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এর সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপি থেকে বহিষ্কারের পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও আমাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।’

এই সংসদ সদস্য বলেন, ‘এনসিপি থেকে বারবারই বলেছে- আপা, চলে আসেন আমাদের সঙ্গে, আসেন আমরা একসঙ্গে কাজ করি। আপনি জুলাই আন্দোলনে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে, আপনি একজন ফ্রন্টলাইনার। তাই আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের এই প্রস্তাবে হেসেছি, বিষয়টি নিয়ে আর কোনো কথা বাড়াইনি।’


এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও স্পেস তৈরি হবে কিনা- এ প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। 

কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে সেখানে আমি কথা বলতে পারি। কিন্তু আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে দুই মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝