রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই ইস্যুতে ছাড় পাবে না সরকার: জামায়াত আমির
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ৫৬)
X

জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক সেমিনারে বক্তব্যকালে এমন হুঁশিয়ারি দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে শুধু শিক্ষিত ছাত্র আর আমাদের মতো রাজনীতিবিদরা আন্দোলন করেনি, জীবন দেয়নি। ১৪শ’ শহিদের মধ্যে ৬২ ভাগই ছিল শ্রমিক। তারা আন্দোলনে নেমেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে। তারা ঘুণে ধরা রাজনীতির হাত বদলের জন্য জীবন দিতে রাস্তায় নামেনি।

তিনি বলেন, আজকের সরকার, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ, সব সংসদ সদস্য সবাই আমরা জুলাইয়ের প্রোডাক্ট। জুলাই আছে বলেই সরকার আছে, বিরোধী দল আছে। জুলাই নেই তো কিছুই নেই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। গণভোটের গণরায়ের মাধ্যমেই জুলাইয়ের আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এর জন্য প্রয়োজনে আবার জীবন দেবো।

গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে শাবিপ্রবিতে বিক্ষোভ
বিরোধী দলীয় নেতা বলেন, সংসদে আমাদের কণ্ঠ দমিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। সুযোগ পাই আর না পাই, আমরাও কণ্ঠ বন্ধ করিনি। আমরা সুবিধা নিতে সংসদে যায়নি। জনগণ আমাদের তাদের অধিকারের কথা বলতে সেখানে পাঠিয়েছে।


তিনি বলেন, সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া দেখতে পাচ্ছি। সংসদে আমরা কারও জমিদারি মানবো না। আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলের দিকে নিয়ে যেতে হবে। হালুয়ারুটি ভাগের আন্দোলন নয়। দুষ্ট চক্র ভেঙে দিতে হবে। আগামীর আন্দোলনে সঙ্গে নয়, সামনে থাকবে ১১ দল।

এ সময় দেশের ব্যাংক খাতগুলো দলীয়করণের সমালোচনা করে ড. শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চলছে, দলীয়করণ করলে ছাড় পাবে না।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝