রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারী আসনে প্রার্থী বাছাইয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করবে বিএনপি: রিজভী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:০৯ পিএম   (ভিজিট : ১৩১)
X

বিএনপি গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী সংরক্ষিত আসনে সংসদ সদস্যদের বাছাই করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে। যাদের সংসদে কথা বলার দক্ষতা রয়েছে সমাজে যাদের সুনাম আছে দল তাদেরকে সংরক্ষিত নারী আসনের জন্য বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার জন্য শুক্রবার (১০ এপ্রিল) প্রায় পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। আজকে শনিবার (১১ এপ্রিল) সকাল দশটা থেকে আমাদের অফিসের কর্মকর্তারা ফরম বিতরণ করছেন। আগামীকাল রবিবার (১২ এপ্রিল) এই তিনদিন ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। এটা অব্যাহতভাবে চলবে। গতকালও অনেকে জমা দিয়ে গেছেন। দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে যে বোর্ড আছে সেখানে আবেদনটি যাবে। কী পদ্ধতিতে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে সেটি আজ-কালের মধ্যে জানা যাবে। 

তিনি বলেন, আমরা প্রত্যাশা করছি গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বিএনপি যেভাবে তাদের সংসদ সদস্যদের বাছাই করে। একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হবে। অর্থাৎ যারা প্রার্থী হতে ইচ্ছুক তাদেরকে মনোনয়ন ফরম বিতরণ করছি। সেটি তারা পূরণ করে যেসব ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেই ডকুমেন্টসহ আমাদের কাছে জমা দেবেন।


তিনি বলেন, এবারের প্রত্যাশা অনেক বেশি এ কারণে যে, দীর্ঘ ১৬/১৭ বছর এক ভয়ানক দুর্বিষহ পরিস্থিতি অতিক্রম করে সবাই আজকের এই জায়গায় উপনীত হয়েছে। একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে। ১৬ বছরের লড়াইয়ের পর গণতান্ত্রিক চর্চার যে পরিবেশটি পাওয়া গেছে সেটির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে।

রুহুল কবির রিজভী আরও বলেন, বিগত আন্দোলনে মহিলাদের অনেক অবদান রয়েছে। কেউ ফেসবুকে স্বাধীন মতামত প্রকাশ করলে গভীর রাতে গ্রেপ্তার করে নিয়ে গেছে। অব্যাহতভাবে তাদের নিপীড়ন নির্যাতন সহ্য করতে হয়েছে। দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, যাদের সংসদে কথা বলার দক্ষতা রয়েছে, সমাজে যাদের সুনাম আছে তাদেরকে নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝