রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মিয়া গোলাম পরওয়ার
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:৩০ পিএম   (ভিজিট : ৪৫)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়,আবারও প্রমাণিত হয়েছে।  তিনি বলেন, সাম্প্রতিক উপনির্বাচন সেই বাস্তবতাই আবারও প্রমাণ করেছে।  আজ শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পুনঃনির্বাচনের দাবি জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, উপনির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট প্রদান এবং বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব অভিযোগ তুলে তিনি বলেন, “আমরা এই নির্বাচন বর্জন করছি। নতুন করে এই দুই আসনে নির্বাচন দিতে হবে।”

তিনি আরও বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এটি আবারও প্রমাণিত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বর্তমান সরকারের অধীনে নির্বাচন অতীতের তুলনায় আরও খারাপ হয়েছে।  সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্বিচারিতা করছে এবং তা না হলে দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পারবে না।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম ও দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নানসহ অন্য নেতারা।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝