বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আরেকটি ৫ আগস্ট আসতে পারে”: হুঁশিয়ারি দিলেন মাসুদ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ১০৮)
X

গণভোটের মাধ্যমে পাওয়া জনগণের রায়কে সংসদীয় ক্ষমতার জোরে প্রত্যাখ্যান করলে দেশে আরেকটি ৫ আগস্ট সৃষ্টি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) ডা. শফিকুল ইসলাম মাসুদ। 

আজ শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ১১ দলীয় জোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমরা পরিষ্কার বলতে চাই, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, আপনারা সংসদের দুই-তৃতীয়াংশ ক্ষমতার বলে যদি তা প্রত্যাখ্যান করেন, তবে মনে রাখবেন, জনগণ গত ৫ তারিখে (আগস্ট) সংসদে গিয়ে তাদের অবস্থান জানান দিয়েছে। সেই জনতাকে উপেক্ষা করার ফল শুভ হবে না।’ 

তিনি বলেন, ‘নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি আপনারা শপথ নিয়েছেন ঠিকই, কিন্তু ৫ আগস্টের সেই গণঅভ্যুত্থান ছিল প্রকৃত গণরায়। ওই আন্দোলনে এদেশের ৭০ শতাংশ মানুষ যে মতামত ব্যক্ত করেছে, তাকে অস্বীকার করা মানে হলো আরেকটি গণঅভ্যুত্থানকে আমন্ত্রণ জানানো। আমার মনে হচ্ছে, গণরায়কে অবজ্ঞা করলে আরেকটি ৫ আগস্ট খুব সন্নিকটে।’ 


জামায়াতের এ এমপি বলেন, ‘আমরা প্রত্যাশা করি, ১১ দলীয় জোটের এই বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে সরকার জনগণের পালস বুঝতে পারবে। গণরায়কে প্রত্যাখ্যান করলে চূড়ান্তভাবে জনগণই এই সরকারকে প্রত্যাখ্যান করবে।’ 

বাদ আসর অনুষ্ঠিত এই সমাবেশে জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিনগরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। 

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝