রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধি হয়ে নেতৃত্ব দিতে চায় মূল ধারার বিএনপি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৬:০১ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৬ ৭:০৯ পিএম  (ভিজিট : ১৭৫)
X

জাতীয় নির্বাচনে ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন হারায় বিএনপি, তার মধ্যে ঢাকা-১৪ অন্যতম। ১১ নম্বর ওয়ার্ডটি জনবহুল একটি ওয়ার্ড। আসছে স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচনে এই ওয়ার্ডে বিএনপি তাদের আসন পুনরুদ্ধারের মাধ্যমে আলোচনায় আসতে চায় বিএনপি।  মূল ধারার বিএনপির কয়েকজন প্রার্থী এবারের আলোচনায় রয়েছে।

আনোয়ার হোসেন আনু ঢাকা মহানগর উত্তর জাসাস এর সদস্য সচিব। সংস্কৃতি ও মুক্তমনা প্রবীণ এই নেতা বিএনপির মূল ধারার রাজনীতি থেকে উঠে আসা। এই নেতৃত্ব ওয়ার্ডে তিনি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী দলের পক্ষ থেকে। ইতিমধ্যে তিনি জনগণের কাছে প্রচারণা চালাচ্ছেন।

১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাকিল আহমেদ স্বপন। যিনি দলের দুঃসময়ে দায়িত্ব পালনের পাশাপাশি আন্দোলনের সম্মুখে উপস্থিত ছিলেন। দলের নির্দেশ পালনে অতীতে তার ভূমিকার কথা বিবেচনা করে দল তাকে মনোনয়ন দিবে এই প্রত্যাশাই করেন দলের এই প্রার্থী।


সাবেক কমিশনার মোহাম্মদ শামীম পারভেজ পুণরায় নিজের অবস্থান ফিরে পেতে আশাবাদী । যদি দল তাকে নমিনেশন দেয় নির্বাচনে জয়লাভ করবেন বলে তিনি আশাবাদী। প্রবীণ এই রাজনীতিক মনে করেন অতীত অভিজ্ঞতা এসবও তার সহায়ক হবে । 

সর্বোপরি রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বর্তমানে মাঠের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন চিত্র। বিএনপি সৎ, যোগ্য ও সঠিক ইমেজের নেতৃত্ব সংকটে ভুগছে। সঠিক নেতৃত্ব বাছাই ছাড়া স্থানীয় নির্বাচনে ওয়ার্ড পুনরুদ্ধার সম্ভব নয় বলে এলাকাবাসী ও জনসাধারণ মনে করেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝