রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর নয়াবাজার পার্ক এলাকায় যুবদল নেতা গুলিবিদ্ধ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:০০ পিএম   (ভিজিট : ৩৯)
X

রাজধানীর কোতোয়ালী থানাধীন নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাসেল (৩১) নামে যুবদলের এক সদস্য গুরুতর আহত হয়েছেন।  গতকাল শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

আহত রাসেলের বন্ধু রিপন দাস জানান, রাসেল কোতোয়ালী থানা যুবদলের সদস্য। গতরাতে নয়াবাজার পার্ক এলাকায় হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, আহত রাসেল শ্যামপুর আরসিং গেট এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আলী।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে নয়াবাজার এলাকা থেকে এক যুবদল নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকের বাম পাশে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর স্বজনরা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝