রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলকে গণতন্ত্র হত্যার মহাসচিব আখ্যা দিলেন আসিফ মাহমুদ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৯:৩৪ পিএম   (ভিজিট : ৭২)
X

ক্ষমতায় এসে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘গণতন্ত্র হত্যার মহাসচিবে’ রূপান্তরিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

আজ বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। আসিফ মাহমুদ লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার প্রতিনিধিদের অপসারণ এবং নিয়োগের ক্ষমতা সরকারের উপর ন্যস্ত করে অধ্যাদেশ করা হয়েছিল।

 এখন এই অধ্যাদেশ গুলোকে আইনে রূপান্তর করছে বিএনপি। ফলে যেকোন স্থানীয় সরকার প্রতিনিধিকে যেকোন সময় অপসারণ এবং প্রশাসক নিয়োগ দেয়ার ক্ষমতা স্থায়ীভাবে সরকারের হাতে থেকে যাবে। ফলে স্থানীয় সরকার নির্বাচনের পরেও নির্বাচিত যেকোন প্রতিনিধিকে যেকোন সময় অপসারণ করতে পারবে সরকার।’


মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে আসিফ মাহমুদ লিখেছেন, ‘যদি এমনই হয় তাহলে আর স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর? ক্ষমতায় এসে দিনে দিনে গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন আপনি।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝