রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংবিধান সংশোধন নিয়ে সর্বদলীয় বিশেষ কমিটি গঠন হবে: চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ৬৯)
X


সরকারী দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি জাতীয় সংসদে কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, শিগগিরই সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে। তিনি বলেন, কমিটিতে সব দলের প্রতিনিধিকে আনুপাতিক হারে রাখা হবে। এমনকি স্বতন্ত্র সদস্যকেও অন্তর্ভুক্ত করা হবে। কমিটি গঠন ও সংবিধান সংশোধনের প্রক্রিয়া খুব শিগগির শুরু হবে।

তিনি আরো বলেন, আপনারা আগামী রোববারের মধ্যে দেখতে পাবেন এবং হয়তো শিগগির একটা কাং হবে। আজ বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান নূরুল ইসলাম।

কতজন সদস্য থাকবেন সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত হবে। সরকারি ও বিরোধীদলের আইন বিশেষজ্ঞরা কমিটিতে থাকবেন, প্রয়োজনে অন্যান্য দলের প্রতিনিধিও রাখা হবে। মোট সদস্য সংখ্যা প্রায় ১৫–২০ জন হতে পারে। এটা নির্দিষ্ট না।

নূরুল ইসলাম আরও উল্লেখ করেন, সংবিধান সংশোধনের কাজ এমনভাবে করা হবে যাতে বারবার পরিবর্তনের প্রয়োজন না পড়ে। তথ্যটি তিনি আজ বুধবার জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের জানান।

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি করলে বিরোধীদল থাকবে না এমন বক্তব্য প্রসঙ্গে চিফ হুইপ বলেন, তাদের এ অবস্থান সঠিক হবে না। আজ বা কাল হোক সংবিধান সংশোধন আমাদের করতেই হবে। সংবিধান সংশোধন কমিটিতে তাদের আমরা চায়। এক হাতে যেমন হ্যান্ডশেক হয় না, কাঁচির একটা অংশ দিয়ে যেমন চুল কাটা যাবে না, দুটোই লাগবে। 

তিনি বলেন, আমরা সেটাই চায় ওনারা থাকুক। তারা কমিটিতে থাকবেন বলে আমরা আশাকরি। চূড়ান্তভাবে তারা থাকবেন বলে আমরা আশাকরি। কারণ সংবিধান সংশোধন ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। জুলাই সনদ অনুযায়ী এটা করা উচিত। এটা আমরা দেশের জন্যই করবো। এতেতো প্রধানমন্ত্রী তারেক রহমান বা আমার কোনো বিশেষ সুবিধা হবে? ওনার বিশেষ কোনো ক্ষতি হবে? যেটা দেশের জনগণের কল্যাণে হবে তাতে দ্বিমত করার কিছু আছে বলে মনে করি না।

সরকারি দল সংসদকে কার্যকর করতে চায় বলে জানান চিফ হুইপ। তিনি বলেন, সংসদের মাধ্যমে দেশের সব সমস্যার সমাধান করতে চায়। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সংসদ অধিবেশন কক্ষে শব্দ তৈরি হওয়ার ১ সেকেন্ড বা তার কম সময়ের মধ্যে শোষণ করতে সক্ষম ও প্রতিধ্বনিবিহীন সাউন্ড সিস্টেম স্থাপন করার সুপারিশ করা হয়।

এছাড়া সংসদ অধিবেশন কক্ষে ইন্টারনেটের ধীরগতি দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। বৈঠকে সংসদ এলাকায় পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহ ও আগামী ১০ তারিখের মধ্যে বাসা প্রস্তুতপূর্বক সংসদ সদস‌্যরা বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ও চিফ হুইপ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহ, সাইফুল আলম মিলন এবং আবুল হাসনাত।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝