সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সংবিধানকে আড়াল করে গণভোটের রায় অস্বীকার করছে বিএনপি: নাহিদ ইসলাম
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ৮৩)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গণভোটের ফলাফল ও সংবিধান নিয়ে বিএনপির অবস্থানকে দ্বিচারিতা বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, গণভোটে বিপুলসংখ্যক মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও সংবিধানের দোহাই দিয়ে এখন সেই রায় অস্বীকার করা হচ্ছে।

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডাকবাংলোতে মহানগর এনসিপির সাধারণ সভায় উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন ‘আমরা তো বলেছি যে, গণভোটে জনগণের রায় প্রতিফলিত হয়েছে। ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছে। বিএনপিও এই গণভোটে অংশগ্রহণ করেছে, তাদের দলীয় প্রধানও গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন তারা সংবিধানের দোহাই দিয়ে গণভোটের রায় অস্বীকার করছে। সংবিধান তারা নিজেদের ইচ্ছামতো কখনো মানছে, কখনো মানছে না—এই দ্বিচারিতা জনগণের সামনে উন্মোচিত হয়েছে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা দেখেছি স্বাধীনতার ঘোষক ইস্যুতে বিতর্ক তৈরি হয়েছে। সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, কিন্তু তা নিয়েও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এতে বোঝা যায়, সংবিধান তারা সব সময় মানছে না।’


গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ‘আমাদের আহ্বান থাকবে, দ্রুত গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হোক। অন্যথায় এই সাংবিধানিক দোহাই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, এতে রাজনৈতিক আস্থার সংকট তৈরি হবে এবং বিষয়টি রাজপথে গড়াতে পারে। আমরা চাই, বিষয়টির সমাধান সংসদেই হোক—এর দায়িত্ব সরকারের।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী প্রমুখ।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝