রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাধীনতা ও জাতীয় দিবসে ইবি জিয়া পরিষদের শ্রদ্ধাঞ্জলি
ইবি প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৭:০০ পিএম   (ভিজিট : ৫৩)
X

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে জাতীর শহীদ সূর্যসন্তান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইবি জিয়া পরিষদ। 

দিবসটি উপলক্ষে আজ  বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০ টায় পূর্বঘোষিত কর্মসূচি ও আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এরপরে শহীদ জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত ভিত্তি প্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

এসময় সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলামের নেতৃত্বে অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. আব্দুস সামাদ, অধ্যাপক ড. জালাল উদ্দিন, অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী ও অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. আব্দুর রউফ, অধ্যাপক ড. ফখরুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান। পরবর্তীতে যহরের নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল করা হয়। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝