রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতের বিজেপি নেতার যশোর-খুলনা দখলের হুমকির প্রতিবাদ লেবার পার্টির
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:১২ এএম   (ভিজিট : ৩৯)
X

পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য যশোর ও খুলনাকে ভারতের সঙ্গে যুক্ত করার যে হুমকি দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।  গতকাল বুধবার  (২৫ মার্চ) এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান এই প্রতিবাদ জানান।  বিবৃতিতে মুস্তাফিজুর রহমান ইরান বলেন, বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে ভারতের ক্ষমতাসীন দলের এক আঞ্চলিক নেতার সাম্প্রতিক উসকানিমূলক ও আগ্রাসী বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, যশোর ও খুলনাকে ভারতের সঙ্গে যুক্ত করার হুমকি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের আহ্বান—এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে চরম দুঃসাহসিক এবং অগ্রহণযোগ্য বক্তব্য। এ ধরনের উসকানি শুধু কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনই নয়, বরং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সম্পর্কের জন্য হুমকিস্বরূপ।

ইরান বলেন, বাংলাদেশ লেবার পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে, বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ডও কারো ষড়যন্ত্র বা উসকানিতে বিচ্ছিন্ন হওয়ার নয়। আমাদের স্বাধীনতা রক্তের বিনিময়ে অর্জিত এবং এ দেশের জনগণ ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যেকোনো আগ্রাসী অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান বলেন, বিশেষ করে একটি সম্প্রদায়কে উসকে দিয়ে রাষ্ট্রভাগের মতো বিপজ্জনক আহ্বান, এটি সম্পূর্ণরূপে সাম্প্রদায়িক উসকানি এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি। বাংলাদেশ লেবার পার্টি এই ধরনের বিভেদ সৃষ্টিকারী রাজনীতিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।

তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট বক্তব্য প্রদানকারীর প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, এই বিষয়ে যথাযথ কূটনৈতিক প্রতিবাদ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝