হাসিনাকে দেশে ফেরাতে বর্তমান সরকার চিঠি দেয়নি: শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক :

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলা মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামি এবং চাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত আনতে চিঠি দিয়েছিল সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার। এরপর বিএনপি ক্ষমতায় আসার পর একাধিকবার ভারতের সাথে কথা হয়েছে। কিন্তু করে ভারতকে আর চিঠি দেওয়া হয়নি।
তিনি বলেন, বিএনপির নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি ভারতীয় দূতের কাছে মৌখিকভাবে তোলা হয়। তবে এখন পর্যন্ত ভারতকে কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি বর্তমান সরকার।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর এক মাস হয়েছে। সেই এক মাসে ভারতের হাইকমিশনারের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে; ওই মিটিংয়ে ওই কথা বলা হয়েছে।
এ সরকার আসার পর শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক চিঠি যায়নি এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, আমরা তো কথাই বলেছি। এটাতো অলরেডি চলমান প্রক্রিয়ার মধ্যে আছে।
গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজা প্রাপ্ত ও অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ। গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা।
আ. দৈ./কাশেম




















