রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সবাইকে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৩:১৭ পিএম  আপডেট: ২০.০৩.২০২৬ ৩:২০ পিএম  (ভিজিট : ৭৬)
X

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ।  গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

জাতীয় নাগরিক পার্টি-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, নাগরিক উদ্যোগে রাজধানীতে তিন দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করা হয়েছে, যা গত বছরের ধারাবাহিকতা বজায় রাখছে।

তিনি জানান, এ উৎসবে থাকবে নানা আয়োজন। চাঁদরাতে মেহেদী উৎসব, ঈদের নামাজের পর বর্ণাঢ্য ঈদ মিছিল এবং পরদিন ঘুড়ি উৎসবের মতো আয়োজনের মাধ্যমে নগরজীবনে ফিরে আসবে বহু পুরোনো ঐতিহ্য।

নাহিদ ইসলাম তার পোস্টে উল্লেখ করেন, ব্যস্ত ও যান্ত্রিক জীবনে ক্লান্ত নগরবাসীর জন্য এসব আয়োজন মানসিক প্রশান্তি বয়ে আনবে। তিনি দল-মত নির্বিশেষে সবাইকে এই আনন্দ আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানান।

এদিকে জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

আ. দৈ. কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝