সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ-৪ এর ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ৮৫)
X


অন্তর্বতীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটের ফল চ্যালেঞ্জ করে ময়মনসিংহ-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামরুল আহসানের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৬ মার্চ) হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলীর একক বেঞ্চ এই আদেশ দেন। আদালতে এদিন রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসেন, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহমুদুল হাসান ও অ্যাডভোকেট শুভ স্বত্ব রফিক।

এর আগে ময়মনসিংহ-৪ আসনে বিএনপির সংসদ সদস্য মো. আবু আহাদ আকন্দ ওয়াহিদের বিরুদ্ধে নির্বাচনে অনিয়ম, ব্যালট পেপার গণনায় জালিয়াতি ও পোলিং এজেন্টদের বাধা প্রদানের অভিযোগ এনে হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামরুল আহসান।

এই আসনে বিএনপির সংসদ সদস্য মো. আবু আহাদ আকন্দ ওয়াহিদ ১,৭৯,৬৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মামলার বাদী মোহাম্মদ কামরুল আহসান ১,৭১,৮৮০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন, ভোটের ব্যবধান ৭,৭৮৮। প্রাথমিক গণনায় এগিয়ে থাকলেও পরবর্তীতে বেআইনি কর্মকাণ্ডের আশ্রয় নিয়ে অন্যায়ভাবে তাকে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন কামরুল আহসান।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝