শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে নতুন ৫ প্রশাসকের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক :

বর্তমান সরকার পুনরায় দলীয় নেতাদের পাঁচ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। এরআগে ৬ করপোরেশনে দলীয় লোক প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। নতুন নিয়োগ পাওয়া ৫ প্রশাসক বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
পাঁচ প্রশাসক হলেন; বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন,ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন,রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা।
আজ রোববার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় নতুন ৫ প্রশাসক পুষ্পস্তবক অর্পণ করেন।
দুপুর ১টা ১০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত সুরা ফাতেহা পাঠ, দোয়া ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় পাঁচ সিটি করপোরেশনের বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন জানান, গত ১৭ বছরে বরিশাল সিটি করপোরেশনে কোনো উন্নয়ন হয়নি। বরিশালকে বসবাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে চান তিনি। পাশাপাশি নগরকে একটি স্বাস্থ্যকর ও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা এবং মাদক নির্মূলে কাজ করার কথাও জানান তিনি।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, সিটি করপোরেশনের প্রথম কাজ হবে যানজট, জলাবদ্ধতা ও ময়লা–আবর্জনার সমস্যা সমাধান করা।
তিনি বলেন, সিটি করপোরেশন মানুষের সেবক হিসেবে কাজ করবে এবং নাগরিকদের সেবার মান উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা।
আ. দৈ./কাশেম




















