বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সিটিস্ক্যান রিপোর্টে আব্বাসের বড় জটিলতা নেই, বিদেশে চিকিৎসার প্রস্তুতি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৮:২৭ পিএম   (ভিজিট : ১২৮)
X

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সিটিস্ক্যান রিপোর্টে বড় কোনো জটিলতা ধরা পড়েনি। তারপরও বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, সর্বশেষ সিটিস্ক্যান রিপোর্টে বড় ধরনের কোনো জটিলতা ধরা পড়েনি। তবুও রোগীর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য উন্নত প্রযুক্তি ও বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন রয়েছে।

চিকিৎসকরা বলছেন, এই মুহূর্তে মির্জা আব্বাসে জন্য যে ধরনের বিশেষায়িত সাপোর্ট সিস্টেম দরকার, তা দেশের হাসপাতালগুলোতে সীমিত। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে পরিবার ও সংশ্লিষ্টরা চেষ্টা চালাচ্ছেন।


হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসকদের একটি দল নিয়মিতভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা গেলে দ্রুত তাকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

বিএনপি নেতাকর্মীরা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝