রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় দফা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:২৪ পিএম   (ভিজিট : ৬১)
X

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে। 

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় শুরু হয় প্রথম অস্ত্রোপচার। যা সন্ধ্যা সোয়া ৬টায় শেষ হয়। এরপর শারীরিক জটিলতা বিবেচনায় সন্ধ্যা সাড়ে ৬টায় তার মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দফার অস্ত্রোপচার এখনও চলমান রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, দ্বিতীয় দফার অস্ত্রোপচার-পরবর্তী পরিস্থিতি এবং শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। মির্জা আব্বাসের পরিবার এরই মধ্যে আকাশপথে রোগী পরিবহনের বিশেষ বিমানসহ (এয়ার অ্যাম্বুলেন্স) প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।

পরিবারের সদস্যরা জানান, গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আজ শুক্রবার দুপুরে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। মির্জা আব্বাসের আরোগ্য কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝