রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বট বাহিনীর মিথ্যা প্রচারের জবাব দিচ্ছে জিয়া সাইবার ফোর্স: প্রতিমন্ত্রী টুকু
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:২৭ পিএম   (ভিজিট : ৮৪)
X

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জিয়া সাইবার ফোর্স সবসময়ই বট বাহিনীর অপপ্রচারের জবাব দিয়েছে। নির্বাচনের সময়ও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও অপপ্রচার মোকাবিলা ও ইতিবাচক প্রচার বাড়াতে সংগঠনটিকে সক্রিয় থাকতে হবে।

বুধবার (১১ মার্চ) রাজধানীর খিলক্ষেতের একটি হোটেলে জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, যখনই বট বাহিনীর মাধ্যমে কেউ আক্রমণের শিকার হয়েছেন, জিয়া সাইবার ফোর্স তাদের পাশে দাঁড়িয়েছে এবং অপপ্রচারের জবাব দিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। তবে দেশ ও সরকারের বিরুদ্ধে এখনো নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে।

তিনি আরও বলেন, শুধু দায়িত্ব পাওয়ার পর বসে থাকলে চলবে না; সবাইকে সজাগ থাকতে হবে। বিগত দিনের মতো আগামী দিনেও দল ও সরকারের ইতিবাচক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে হবে এবং অপপ্রচার রোধে জিয়া সাইবার ফোর্সকে সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনকালীন সময়ে সবচেয়ে বেশি লড়তে হয়েছে বট বাহিনীর বিরুদ্ধে। এ সময় জিয়া সাইবার ফোর্স অপপ্রচার ও প্রোপাগান্ডার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও ‘বট বাহিনী’কে কঠোরভাবে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) একেএম শামছুল ইসলাম, প্রাথমিক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

এর আগে অনুষ্ঠানে ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত জিয়া সাইবার ফোর্সের কর্মকাণ্ড নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর সম্মাননা তুলে দেওয়া হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার অনুষ্ঠিত হয়।

 আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝