রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির মহাসচিবের সঙ্গে নেপাল রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৬:৩৭ পিএম   (ভিজিট : ২৭৮)
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নেপালের রাষ্ট্রদূতের গাড়ি প্রবেশ করে। 

সাক্ষাৎকালে মির্জা ফখরুলের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে উপস্থিত ছিলেন; আর নেপালি রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন মিস ললিতা সিলওয়াল।

প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সকাল সাড়ে ১১ টার দিকে গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যান ঘনশ্যাম ভাণ্ডারী ও মিস ললিতা সিলওয়াল।

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নেপালের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। আজকের বৈঠকে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা ও সম্ভাবনার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

খসরু বলেছেন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নেপালে সাথে বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যাশা করি। মানবাধিকার, সুশাসন, দ্বি-পাক্ষিক ও আঞ্চলিক সম্পর্কের প্রতিফলন আমরা আগামী দিনগুলোতে দেখতে চাই।

তিনি বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্ক নিয়ে আলোচনা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সার্ক নিয়ে যে স্বপ্ন ছিল সেটা আমরা সেই জায়গায় আমরা নিয়ে যেতে পারিনি। নেপালের রাষ্ট্রদূত তারাও সেটা মনে করছেন যে, সার্ককের মাধ্যমে যে স্বপ্ন ছিল সেটা আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি।

রাষ্ট্রদূত আরও মনে করেন, দক্ষিণ এশিয়ার কাজ নিয়ে যে সম্ভাবনাগুলো ছিল, সেই কাজগুলো আমরা এবার করবো, সার্কে আমরা সঠিক অবস্থানে নিয়ে যাব এবং এর সম্ভাবনাকে কাজে লাগাব।

এছাড়া বৈঠকে নেপালের জলবিদ্যুৎ বাংলাদেশে কীভাবে আনা যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির এ নেতা। 


আ.দৈ/এআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝