ফ্যাসিস্টদের দোসর
সংসদে এই রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: ডা.তাহের
নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ‘ফ্যাসিস্টদের দোসর’ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার অধিকার নেই’।
আজ বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। মোহাম্মদ তাহের বলেন, আগামীকাল যে সংসদ বসবে, সেখানে আমাদের ভূমিকা কী হওয়া উচিত, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু অধিকাংশ সংসদ সদস্য নতুন, সংসদের ক্রাইটেরিয়া ও কেরেক্টার বিষয়ে আমরা কিছু দিকনির্দেশনা দিয়েছি।
জামায়াত সংসদের ডেপুটি স্পিকার পদ নেবে কি না,এ বিষয়ে তিনি বলেন, যখন প্রস্তাব আসবে তখন আমরা জানাবো। আগামীকাল খোলাসা হবে।
জামায়াতের এই নেতা আরও বলেন, আমরা মনে করি সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর। বিএনপি কেন যে তাকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছেন আমরা পরিষ্কার নই। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল সেগুলো জানানো হবে।
আ. দৈ./কাশেম




















