রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাদির খুনিদের অনতিবিলম্বে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ডাকসুর ভিপির
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৪২ এএম   (ভিজিট : ৯৫)
X

ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহবা জানিয়ে বলেছেন, ভারতে গ্রেপ্তার হওয়া শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ও তার সহযোগীকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় সোপর্দ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।  গতকাল রোববার (৮ মার্চ) রাত ১টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে এ দাবি জানান তিনি। 

‘হত্যাকারীদের গ্রেপ্তার’কে মাইলফলক উল্লেখ করে পোস্টে তিনি বলেন, ‘শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার যাত্রায় এটি একটি মাইলফলক হয়ে থাকবে।’

তিনি আরও ‍লিখেন, ‘আমি অনতিবিলম্বে খুনিদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় সোপর্দ এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। একইসাথে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের নেপথ্যে আর কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

শেষে তিনি লিখেন, ‘বর্তমানে আমি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে পুণ্যভূমি মক্কায় অবস্থান করছি। শহীদ শরীফ ওসমান বিন হাদীসহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনায় দোয়া করছি। আল্লাহ আমাদের দেশকে নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তির জনপদ হিসেবে কবুল করুন।’

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝