রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদাবাজি নেশা নয়, পেশা হয়ে গেছে”: পাটওয়ারী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ১১৫)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি যখন কারও কাছে পেশা বা ক্যারিয়ারে পরিণত হয়, তখন সে আর এগুলোকে অপরাধ মনে করে না।

বরং কেউ তাকে সত্য ও হেদায়েতের পথে আহ্বান জানালে সেটিকে মিথ্যা অপবাদ ও অপপ্রচারের মাধ্যমে উড়িয়ে দিতে চায়।শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।


পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এভাবে বারবার অন্যায় করতে করতে অনেকের অন্তর যেন সিলমোহরবদ্ধ হয়ে যায়। তখন সত্যের কথা তাদের কানে পৌঁছালেও তা আর কোনো প্রভাব ফেলে না। ফলে তারা মৃত্যুর আগ পর্যন্ত একই অপকর্মের পথেই চলতে থাকে।

তবে এ অবস্থার মধ্যেও হতাশ না হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এমন মানুষের জন্যও হেদায়েতের দোয়া করা উচিত। আল্লাহ যেন তাদের অন্তর খুলে দেন এবং সত্যের পথে ফিরিয়ে আনেন-এমন কামনাও করেন তিনি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝