রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক দুই উপদেষ্টা রিজওয়ানা হাসান ও ড. খলিলকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ২:৫০ পিএম   (ভিজিট : ৪৫)
X

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক দুই প্রভাবশালী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে গ্রেপ্তার দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  তাদের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর গুরুতর অভিযোগ রয়েছে।  আজ শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

আজ শুক্রবার সকালে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

দলের শীর্ষ নেতাদের দাবি, তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রকৃত রায়কে কারচুপির মাধ্যমে পাল্টে দেওয়া হয়েছে। এই ষড়যন্ত্রের পেছনে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের সরাসরি সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ তুলছে জামায়াত। দলটির মতে, সাবেক উপদেষ্টাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যই প্রমাণ করে যে, দেশি-বিদেশি শক্তির যোগসাজশে নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারিত ছকে তৈরি করা হয়েছিল।

এদিকে, বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক উলামা সমাবেশে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচন নিয়ে যে গভীর ষড়যন্ত্র হয়েছে, তার রহস্য এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। কারা এই অপকর্মের নেপথ্য কারিগর, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার আদালতের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’ ও ‘গণভোট’কে অবৈধ ঘোষণার অপচেষ্টা চালাচ্ছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝