বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে বিএনপি : আসিফ মাহমুদ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২:১৪ এএম   (ভিজিট : ৯৯)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি ডুয়েল গেম খেলছে। বিএনপি আদালতের মাধ্যমে সংস্কারকে বাধাগ্রস্ত করছে। এখানে সাপলুডু খেলার মতো ওপরে উদারতা দেখালেও ভেতরে বাধা তৈরি করছে। সিলেক্টিভ সংস্কার নিয়ে সরকার আদালতে যাচ্ছে।

গতকাল সোমবার (২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলটির নবগঠিত ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’র জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।   জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপির মুখপাত্র বলেন, আজ আদালতে যা হচ্ছে, সে শঙ্কা আগে থেকেই ছিল। এটা স্পষ্ট যে, কারা এর পেছনে। গণঅভ্যুত্থানের পূর্বেও জনগণকে আদালতের মুখোমুখি করা হয়েছে। এর মাধ্যমে বিএনপি নিজের সরকারের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে। এ রায় হলে এই সংসদও বাতিল হতে পারে। কারণ, এই একই আদেশের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

আসিফ মাহমুদ বলেন, বিএনপির সিলেক্টিভ সংস্কার করার মাধ্যমে বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার লড়াই চলছে। 

তিনি বলেন, খালেদা জিয়া বলেছিলেন- জনগণের সরকার এই সংবিধানকে ছুঁড়ে ফেলবে। কিন্তু, তার সন্তান এই সংবিধানকে রক্ষা করছেন। এর মাধ্যমে প্রমাণিত হয়- এখনো জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়নি।

সংবাদ সম্মেলনে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির সদস্য জহিরুল হক মুসা বলেন, গণভোট, জুলাই সনদ ও সংস্কার পরিষদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে রিট করা হলেও বিএনপির আইনজীবীরা দলীয়ভাবে শুনানিতে গণভোটের বিপক্ষে অংশগ্রহণ করেন। শুনানিতে তারা সংস্কার পরিষদের শপথ ও জুলাই সনদকে চ্যালেঞ্জ করেছেন। একটা পলিটিক্যাল ডকট্রিন ও জনগণের অভিপ্রায়কে আদালতের দরবারে টেনে নেওয়া হচ্ছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝