রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৬ এএম   (ভিজিট : ১১৭)
X

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় ফরিদপুরে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই শহরের অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

শুক্রবার দিবাগত রাত ১২টা বাজার সাথে সাথেই শহীদ মিনারের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এরপর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এ সময় সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শহীদ মিনার চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

শ্রদ্ধা নিবেদন শেষে সংবাদিকদের সাথে আলাপকালে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় সেদিন যারা বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন, তাদের ত্যাগই আজ আমাদের স্বাধীন বাংলাদেশের ভিত্তি।   দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝