সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে নতুন প্রধানমন্ত্রী তারেকের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৩ পিএম   (ভিজিট : ৬৩)
X

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদ সদস্যরা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন ।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা।

এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদ সদস্যরা।

আজ বুধবার  বেলা ১১টার দিকে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তারা। প্রথমে ব্যক্তিগতভাবে ও পরবর্তীতে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী। এরপর সচিবালয়ে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বিকেলে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝