বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বিএনপির মন্ত্রিসভায় তিন নারী অন্তর্ভুক্ত
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২১ পিএম   (ভিজিট : ১০৩)
X

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছে তিন নারী সংসদ সদস্য। তারা হলেন- আফরোজা খানম রিতা, শামা ওবায়েদ ও ফারজানা শারমিন পুতুল। তাদের মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আফরোজা খানম রিতা। আর , শামা ওবায়েদ ও ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয় হন আফরোজা খানম রিতা,। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য প্রয়াক হারুনার রশিদ খান মুন্নুর কন্যা।


ফরিদপুর-২ (সালথা- নগরকান্দা) আসনের নবনির্বাচিত এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কন্যা। দলীয় কর্মসূচিতে তিনি সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করেছেন।

নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে প্রথম নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফারজানা শারমিন পুতুল। রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে একমাত্র বিজয়ী নারী প্রার্থীও তিনি। ৪১ বছর বয়সী ফারজানা শারমিন ত্রয়োদশ জাতীয় সংসদে বয়সে সর্বকণিষ্ঠ ।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝