রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুনঃগণনার জন্য ঢাকা-৮ আসনে লিখিত আবেদন পাটওয়ারীর
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৯৬)
X

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনের ভোটের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে পুনঃগণনার দাবি জানিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার অনুসারীরা ভোটে প্রভাব বিস্তার, রিগিং এবং ফলাফল বিলম্বিত করাসহ বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন।

পাটওয়ারীর দাবি, একাধিক কেন্দ্রে বাতিল ঘোষিত ভোট ধানের শীষ প্রতীকের পক্ষে গণনায় যুক্ত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসব অনিয়মে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন এবং রিটার্নিং কর্মকর্তা বেআইনিভাবে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করেছেন।


এ প্রেক্ষিতে তিনি ঢাকা-৮ আসনের ফলাফল স্থগিত রেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে, বাতিল ভোট বাদ দিয়ে নতুন করে ফল প্রকাশের অনুরোধ করেন এবং পুনঃগণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত নবনির্বাচিত প্রার্থীর শপথ অনুষ্ঠান স্থগিত রাখার দাবি তোলেন।

উল্লেখ্য, বেসরকারি ফল অনুযায়ী ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট, আর নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝