বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নতুন মন্ত্রিপরিষদ সচিব সিরাজ উদ্দিন মিয়া
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৫ পিএম   (ভিজিট : ৬৭)
X

প্রধান উপদেষ্টা কার্যালয়ের মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা প্রজ্ঞাপনে বলা হয়, এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকরা হবে।

নতুন মন্ত্রিপরিষদ সচিব নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের দায়িত্ব পালন করবেন। প্রধান উপদেষ্টা কার্যালয়ের মূখ্য সচিব হিসেবে কাজ করবেন সিরাজ মিয়া।

এর আগে ড. শেখ আব্দুর রশিদ মন্ত্রিপরিষদের সচিব পদ থেকে পদত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, “আমি পদত্যাগ করেছি। মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান কে পরিচালনা কে করবেন সেটি আমি জানি না। কারণ, আমি আর এখন দায়িত্বে নেই।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নতুন মন্ত্রিসভা কবে শপথ নেবে সেটিও আমার অজানা। কারণ, আমি এখন আউট অব সার্ভিস।”

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝