তারেক জামায়াত আমির ও নাহিদের বাসায় যাবেন
নিজস্ব প্রতিবেদক :

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের একটি নির্ভরশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, রোববার সন্ধ্যা ৭টায় তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর ৮টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ে জন্য তাদের সঙ্গে দেখা করতে যাবেন বলে সূত্রটি জানায়।
আ. দৈ./কাশেম




















