জনগণের আস্থা তারেক রহমানের ওপর: নজরুল ইসলাম
নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আজ বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন। আগামী ৫ বছরের জন্য বাংলাদেশের জনগণ তাদের কল্যাণের দায়িত্ব বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, জনগণ গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিশ্চিত করেছে। আগামী দিনগুলোতে আমরা জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করে তুলব।
আ.দৈ/আরএস





















