রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভোট চুরি প্রতিরোধের পর এবার ভোট রক্ষার আহবান জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০২ পিএম  আপডেট: ১২.০২.২০২৬ ৮:৪৫ পিএম  (ভিজিট : ৮৪)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যেভাবে ভোট চুরি ও কেন্দ্র দখলের অপচেষ্টা প্রতিরোধ করা হয়েছে, সেভাবেই ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোট রক্ষায় সজাগ থাকতে হবে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘গতকাল থেকেই আপনারা সব গুজব পরাজিত করেছেন এবং ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্রকে প্রতিরোধ করেছেন। আজ সকাল থেকেই আপনারা উৎসবের মতো করে ভোট দিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে।’

তবে দেশের বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি দাবি করেন, বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা, পোলিং এজেন্টদের ওপর হামলা, নারীদের হেনস্তা এবং কেন্দ্র দখলের অপচেষ্টা চালানো হচ্ছে।

এ প্রেক্ষাপটে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেভাবে আপনারা এখন পর্যন্ত ভোট চুরি ও কেন্দ্র দখলের অপচেষ্টাকে প্রতিরোধ করেছেন, সেভাবেই ফলাফল আসার আগ পর্যন্ত আপনারা আপনাদের ভোটকে রক্ষা করুন। তিনি ভোটারদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে ভোটকেন্দ্রগুলোর পাহারাদার হয়ে দাঁড়ানোরও আহ্বান জানান।

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখতে তারা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তবে কোথাও কোথাও কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি এসব অপচেষ্টা কঠোর হাতে দমনের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ভোটের আমানত রক্ষা করুন। জনগণের পাশে থাকুন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝