রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে: সালাহ উদ্দিন আহমদ
ডেস্ক নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৮ এএম   (ভিজিট : ৩২)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের পেকুয়া জি এম সি ইনিস্টিউট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন ।  আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এই আসনে তিনি ভোট দেন।

এ সময় তাৎক্ষণিক বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ভোট দিতে পেরে আমি অনেক আনন্দিত। আমার এই অনুভূতি প্রকাশ করার মতো না। ইনশাআল্লাহ আমি আশাবাদী। এই এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে।’

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ এই আসনে যতবার নির্বাচন করেছি, এই এলাকার মানুষ আমাকে বিজয়ী করেছেন। এই এলাকার মানুষ আমাকে ভালোবাসে, আমার ওপর আস্থা রাখে; আমাকে বন্ধু মনে করে। আমার প্রতি জনগণের অকৃত্রিম ভালোবাসা রয়েছে; তাদের প্রতিও আমার একই রকম ভালোবাসা রয়েছে।’

কক্সবাজার-১ আসনের প্রার্থী বলেন, ‘দীর্ঘ ১৭ বছর এরকম একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। যাতে সবাই উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে ভোট দিতে পারেন।’  সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘যখন কারাগারে ছিলাম, তখন আমার স্ত্রী ২০০৮ সালে এখানে প্রতিদ্বন্দ্বিতা করে আমার চেয়েও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝