রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটক জামায়াত নেতা বেলালকে পরিবারের কাছে হস্তান্তর
ডেস্ক নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৭ এএম   (ভিজিট : ৪১)
X

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল।

তবে রাত সাড়ে ১১টায় হাসপাতালটির এক পরিচালক জানান, বেলাল উদ্দিন প্রধানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হৃদরোগ হসপিটালে রেফার্ড করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ছাড়া, সংবাদ সম্মেলনে কেএম আনোয়ারুল হক কাজল বলেন, এটি ষড়যন্ত্রমূলক ঘটনা। জামায়াতে ইসলামীর ভাবমূর্তি নষ্ট করতে এটা করা হয়েছে। তিনি পরিবারের জিম্মায় হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, সারা দেশে জামায়াতের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাৎক্ষণিকভাবে পরিকল্পিভাবে একটা গ্রুপ মিথ্যা অপবাদ ও প্রচারণা সৃষ্টি করে জামায়াতের ভাবমূর্তি নষ্ট করছে। এ ছাড়া, তার নিরাপত্তার জন্য সার্বক্ষণিক মেডিকেল পুলিশ রাখা হয়েছে। উনি যেহেতু প্রশাসনের একটা অংশ নিয়ে এসেছিলেন সেহেতু তার নিরাপত্তার জন্য প্রশাসন রাখা হয়েছে।

জামায়াতের এই নেতা আরও বলেন, ঠাকুরগাঁও জেলা আমিরের বিরুদ্ধে কোনো মামলা নেই। প্রশাসন তার নিরাপত্তার জন্য সঙ্গে এসেছিলেন, যেন কোনো তৃতীয় পক্ষ তার ক্ষতি করতে না পারে। পুলিশ জানিয়েছে, তারা নিরাপত্তার জন্য আছেন।

‎তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মহানগর সেক্রেটারি কে এম আনারুল হক কাজল বলেন, তিনি ঘুমের মধ্যে রয়েছেন। আমরা তার সঙ্গে কোনো কথা বলতে পারছি না। পরীক্ষা-নিরীক্ষা চলছে, বৃহস্পতিবার রিপোর্ট আসবে। পরবর্তী করণীয় কি হবে সেটা চিকিৎসকরা জানাবেন। চিকিৎসকরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন।

টাকা ফেরতের বিষয়ে তিনি বলেন, যথাযথ প্রক্রিয়া শেষে টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. হরিপদ রায় বলেন, বুকের ব্যথা নিয়ে ভর্তি হওয়া বেলাল উদ্দিনের ইসিজিতে সমস্যা ধরা পড়েছে। হার্ট অ্যাটাকের আশঙ্কায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন বেলাল উদ্দিন। সঙ্গে ছিলেন জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল মান্নান। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তল্লাশি করে ব্যাগে থাকা টাকা জব্দ করে এবং তাদের হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে সৈয়দপুর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হৃদরোগ বিভাগের সিসিইউতে ভর্তি করা হয়।

সৈয়দপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল আলম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানান তার ব্যাগে প্রায় ৫০ লাখ টাকা রয়েছে। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। তবে টাকা গণনা শেষে তার ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া যায়। বেলাল উদ্দিন গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত এবং ব্যবসায়িক কাজেই এই টাকা নিয়ে যাচ্ছিলেন বলে দাবি করেন।

বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝