রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ ২ জনকে কারাদণ্ড
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৬ এএম  আপডেট: ১২.০২.২০২৬ ৪:৫৯ এএম  (ভিজিট : ৫০)
X

রাজধানীর মিরপুর ১৪ নম্বররে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়  ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ ও প্রভাব বিস্তারের দায়ে দুই যুবককে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)।

গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) মিরপুরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপ্রবেশের দায়ে তাদের দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। সাজা দেওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে ২টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।  পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযুক্ত দুই যুবকের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।  জানা গেছে, ওই দুই যুবক সংশ্লিষ্ট কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এ ঘটনায় তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝