রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁওয়ের ঘটনা উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে
বিমানবন্দরে জব্দ করা টাকা জামায়াতের আমিরের ব্যবসায়িক অর্থ: এহসানুল মাহবুব
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ৮৩)
X

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন,গার্মেন্টস ব্যবসার প্রায় ৪০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। ওই টাকা জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট কোন বিষয় নয়। একজন ব্যবসায়ী হিসেবে তিনি এই অর্থ তার ব্যবসায়িক কাজের জন্য বহন করেন। এটাকে নির্বাচনী ইস্যু করার পেছনে হীনউদ্দেশ্য রয়েছে। 

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের সাংবাদিকদের সামনে সুস্পষ্ট ভাবে এই ব্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেন, জামায়াত সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে অর্থসহ আটকের বিষয়টি অপপ্রচার। তিনি ব্যবসায়িক প্রয়োজনে এ টাকা বহন করছিলেন। তাকে এ টাকা বহনে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এনওসি দেয়া হয়েছিল। অথচ ঠাকুরগাঁওয়ের ঘটনা উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। 

তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি ব্যবসায়িক প্রয়োজনে এ টাকা বহন করছিলেন। তাকে এ টাকা বহনে ঢাকা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়া হয়েছিল। কিন্তু সেখান পুলিশ একটি নাটক সাজিয়েছে। প্রশাসন পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করেছে।’

কারা এই পরিস্থিতি তৈরি করেছেন সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা নির্বাচনে হেরে যাওয়ার ভয় করছে, তারাই পরিকল্পিতভাবে এই কাজ করেছে।’
এহসানুল মাহবুব জুবায়ের আরো বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেওয়ার চক্রান্ত চলছে। 

এর আগে, আজ বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করে পুলিশ। নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত টাকা মেশিনে গণনা চলছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝