রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
,দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: জয়নুল আবেদিন ফারুক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৫:৪২ পিএম   (ভিজিট : ২২৬)
X

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেছেন,দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। তিনি সংস্কার প্রক্রিয়া বিলম্ব না করে দ্রুত সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ।


আজ শুক্রবার  (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকার সেনবাগ ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি আহ্বান করেন।

জয়নুল আবেদিন ফারুক বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করার ষড়যন্ত্র হচ্ছে, যা সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করছে। আমি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’মানববন্ধনে তিনি বলেন, ‘নির্বাচন প্রক্রিয়া শুরু করতে রাজনৈতিক দলগুলোর মতামতের অনুসারে জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনের সংস্কার সম্পন্ন করতে হবে।’

এ সময় ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান ফারুক।ফারুক দাবি করেন, ‘বাংলাদেশে ইলিয়াস আলী ও চৌধুরী আলমের গুম এবং বহু বিরোধী নেতাকর্মীকে হত্যার সাথে জড়িত শেখ হাসিনাকে বিশেষ নিরাপত্তার মধ্যে দিল্লির একটি পার্কে ঘুরে বেড়াতে দেখা গেছে।’

বিএনপি নেতা বলেন, ‘এক সময় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে গর্ব করা দেশটির রাজধানী দিল্লির একটি পার্কে হেঁটে বেড়াচ্ছেন শেখ হাসিনার মতো একজন স্বৈরশাসক। অথচ ভারত গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের কাছে গর্ব করে।’

তিনি বলেন, ‘আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি, সেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনুন, যার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।’

ফারুক বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয়া সিন্ডিকেটের সাথে আওয়ামী লীগের প্রেত্মারা জড়িত।’তিনি বলেন, ‘আলু সিন্ডিকেট, পেঁয়াজ সিন্ডিকেট ও চিনি সিন্ডিকেটের সাথে জড়িতরা আবারো সতর্ক হয়ে ষড়যন্ত্র করছে।’

আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলেও জানান বিএনপির এই নেতা।তিনি বলেন, ‘আমরা যত বেশি অপেক্ষা করব, তত বেশি তারা নিজেদের জাহির করবে...তাদের আইনের আওতায় আনতে হবে এবং তাদের থাবা ভাঙতে হবে।’ 

আ. দৈ. /কাশেম/জিহাদ



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝